جاري تحميل ... مدونة نور الدين رياضي للعمل السياسي والنقابي والحقوقي

أخبار عاجلة

إعلان في أعلي التدوينة

CPB pays tribute to Comrade Mani Singh কমরেড মণি সিংহের প্রতি সিপিবির শ্রদ্ধাঞ্জলি

 কমরেড মণি সিংহের প্রতি সিপিবির শ্রদ্ধাঞ্জলি

‘সামাজিক বিপ্লবীই মানুষের মুক্তি দিতে পারে’
‘মুক্তিযুদ্ধবিরোধী যে কোনো আস্ফালন সহ্য করা হবে না’
- রুহিন হোসেন প্রিন্স
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সামাজিক বিপ্লব সংগঠিত করার স্বপ্ন নিয়ে কমরেড মণি সিংহ তার জীবনকে উৎসর্গ করেছেন। এই সামাজিক বিপ্লবই মানুষের মুক্তি দিতে পারে। সিপিবি এই সামাজিক বিপ্লব সম্পন্ন করতে তার সংগ্রাম অব্যাহত রেখেছে। একমাত্র সমাজিক বিপ্লবের মধ্য দিয়েই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করে দেশের অগ্রগতি নিশ্চিত করে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও শোষণ বৈষম্য মুক্ত দেশ গড়া যাবে।
সিপিবির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা, দেশের মানুষের শোষণমুক্তি, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মণি সিংহ এর ৩৪তম মৃত্যুবার্ষিকীতে আজ ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, সকাল ৮টায় ঢাকার পোস্তাগোলা শ্মশানঘাটে তাঁর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের পর অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সূত্রাপুর থানা কমিটির সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড গোলাম রাব্বী খানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, ডিএসকে’র পরিচালক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের নেতা সাইফুল ইসলাম সমীর, সূত্রাপুর থানা কমিটির সরকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি, সূত্রাপুর থানা কমিটিসহ বিভিন্ন শাখা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কমরেড মণি সিংহ-কমরেড ফরহাদ স্মৃতি ট্রাস্ট, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কমরেড মনি সিংহের প্রতি শ্রদ্ধা জানান।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম, ২৪ বছরের পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রামের পটভূমিতে ১৯৭১ সালে অস্ত্র হাতে এ দেশের আপামর মানুষকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্ত দানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এই সংগ্রাম গড়ে তোলা, মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ে কমিউনিস্ট পার্টি ও কমরেড মণি সিংহের ভূমিকা ছিল অন্যতম।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল ১৯৭২ এর সংবিধান। ওই সংবিধানের মূল ভিত্তি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ। যা এই দীর্ঘ সংগ্রামের পটভূমিতে রচিত হয়েছিল। দেশবাসী এটাকে গ্রহণ করেছিল। যা এখন আরও বেশি প্রাসঙ্গিক। ওই সংবিধানে অসম্পূর্ণতাও ছিল, এখনো আছে। ১৯৭২ সালেই সিপিবি তৎকালীন সরকারের কাছে ওই অসম্পূর্ণটা তুলে ধরে সংশোধনের কথা বলেছিল। এরপর বিভিন্ন সময় সংবিধান সংশোধনের মাধ্যমে নানা কানুন, অগণতান্ত্রিকতা এই সংবিধানে সংযুক্ত করা হয়েছে । এছাড়া সময়ের বিবেচনায় মানুষ এবং দেশের প্রয়োজনে এই সংবিধানকেও উন্নত করা দরকার। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি কেউ কেউ এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া, এমনকি ‘কবর’ রচনা করার কথাও বলছে। বাংলাদেশকে মানে, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মানে, এমন কেউ বা কোন শক্তি একথা বলতে পারে না। স্বাধীনতাবিরোধী বা দেশবিরোধীরাই এসব কথা বলতে পারে। মুক্তিযুদ্ধবিরোধী যে কোনো আস্ফালন সহ্য করা হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা গণতন্ত্র, বৈষম্যমুক্ত, শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ করতে পারেনি। এরপর বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ করে ১৯৯০’র গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ এ বছরের জুলাই-আগস্টের হাজারো মানুষের জীবনের বিনিময়ে অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেশবাসীর সামনে এসেছে ।
তিনি বলেন গত এক দশক ধরে সিপিবিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি দুঃশাসনের অবসানের লক্ষ্যে সংগ্রাম করে চলেছিল। আমরা এই সময় আওয়াজ তুলে ছিলাম, ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোল’। এসব সংগ্রামে আমাদের দলের নেতাকর্মীরাও জীবন দিয়েছে, জেল-জুলুম অত্যাচার সহ্য করেছে।
আজ এই বিজয়কে ছিনিয়ে নিতে নানা ধরনের অপশক্তি প্রচেষ্টা চালাচ্ছে। রাজনীতিতে নতুন নতুন বর্ণচোরাদের দেখা মিলছে। এরা চটকদার কথার মধ্য দিয়ে, আরেক ধরনের ভয়ের রাজত্ব তৈরি করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য-সংস্কৃতির ওপর আঘাত আনতে দ্বিধা করছে না।
তিনি এসব অপশক্তিসহ পতিত স্বৈরাচার, আধিপত্যবাদী-সাম্রাজ্যবাদী অপশক্তিকে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪’র আকাক্সক্ষা বাস্তবায়নে সিপিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তিনি দেশের বিবেকবান সচেতন মানুষকে এই সংগ্রামে সমবেত হওয়ার আহ্বান জানান।
তিনি আগামী ৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে শ্রমজীবী মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, কমরেড মণি সিংহ রাজনৈতিক জীবনের শুরুতে শ্রমিক আন্দোলনে যুক্ত হন। কলকাতার মেটিয়া বুরুজে চটকল শ্রমিকদের প্রিয় নেতা ছিলেন তিনি। বৃহত্তর ময়মনসিংহ জেলায় কৃষক আন্দোলন গড়ে তোলেন। টংক আন্দোলন ও তেভাগা আন্দোলনের তিনি ছিলেন রূপকার। তাঁর নেতৃত্বে টংক আন্দোলন এত ব্যাপকতা লাভ করে যে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হয় এবং টংক প্রথা বিলুপ্ত হয়। ময়মনসিংহ অঞ্চলে যে বিশাল তেভাগা আন্দোলন সংগঠিত হয়Ñতারও মধ্যমণি ছিলেন তিনি।
মণি সিংহ জন্মেছিলেন কলকাতা শহরে ১৯০০ সালে। তাঁর বাবা কালি কুমার সিংহ ছিলেন নেত্রকোনা জেলার পূর্বধলার জমিদার পুত্র আর মা সুসং দুর্গাপুর রাজ পরিবারের মেয়ে। রাজ পরিবারে জন্মেও মণি সিংহ সমাজের বিপ্লবী পরিবর্তনের লক্ষ্যে উৎসর্গ করেন নিজেকে। বিদ্রোহ করেন নিজ পরিবারের শোষণ-শাসনের বিরুদ্ধে। প্রজাসাধারণকে সংগঠিত করে গড়ে তোলেন কৃষক আন্দোলন। কমরেড মণি সিংহ কলতায় স্কুল ছাত্রাবস্থায়ই বিপ্লবীদের সংস্পর্শে আসেন। জড়িয়ে পড়েন ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে। গোপন অনুশীলন দলে যোগ দিয়ে ব্রিটিশ বিতাড়নের সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন। ১৯২১ সালে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি হয়। আত্মগোপন অবস্থায় দীক্ষা নেন সাম্যবাদী আদর্শের। ১৯২৫ সালে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূচনাপর্বেই যোগ দেন কমিউনিস্ট পার্টিতে।
তিনি সব সময় বলতেন, সমবেত উন্নত জীবন না হলে উন্নত সমাজ হয় না। দেশপ্রেমের অর্থ হলো দেশের সব মানুষের খাবার-কাপড়-ঘর, চিকিৎসা-শিক্ষা এবং মন খুলে কথা বলার অধিকার নিশ্চিত করা।
পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন কমরেড মণি সিংহ। পাকিস্তানি শাসনের প্রায় পুরো সময়েই কমিউনিস্ট পার্টি ছিল নিষিদ্ধ। কমিউনিস্ট নেতারা হয় কারাগারে, নয় আত্মগোপনে থাকতেন। ৪৮’র ভুখা-মিছিল, ৫২’র ভাষা আন্দোলন, টংক, নানকার, তেভাগাসহ বিভিন্ন কৃষক আন্দোলনে কমিউনিস্ট পার্টি এবং মণি সিংহের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনের মণি সিংহের নেতৃত্বে বাম কমিউনিস্টদের ভূমিকা ছিল কার্যকর ও সার্থক। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ষাটের দশকজুড়ে যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হতো সেখানে মণি সিংহের নেতৃত্বাধীন কমিউনিস্টরা বিশেষ ভূমিকা পালন করেছেন। আত্মগোপন অবস্থায় মণি সিংহ ছাত্র-আন্দোলনের নানা বিষয়ে নির্দেশনা দিয়ে আন্দোলনকে সজীব রেখেছেন। ছাত্র ইউনিয়নের মাধ্যমে কমিউনিস্ট পার্টি ষাটের দশকে নানা সংগ্রামের পটভূমিতে, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৬৭ সালে আত্মগোপন অবস্থায় কমরেড মণি সিংহ গ্রেপ্তার হন। ৬৯’র গণ-অভ্যুত্থানের ফলে পাকিস্তানি সরকার অন্য রাজবন্দীদের সঙ্গে তাঁকেও মুক্তি দিতে বাধ্য হয়। কিন্তু ওই বছরই মার্চ মাসে ইয়াহিয়ার সামরিক শাসন জারি হলে আবার তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রাজশাহীর ছাত্রজনতা রাজশাহীর কারাগার ভেঙে তাঁকে মুক্ত করে। এরপর তিনি মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ করেন। ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধে অংশ নিতে মণি সিংহ ও তাঁর সহকর্মীরা বিশেষ ভূমিকা রাখেন। সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক বিশ্বসহ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালনে মণি সিংহ ও তাঁর পার্টি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
কমরেড মণি সিংহ রাজনৈতিক লড়াই-সংগ্রামে যেমন জীবন্ত এবং অগ্রণী ছিলেন—ব্যক্তিগত জীবনে তাঁর সততা ও নিষ্ঠা ছিল অনুকরণীয়। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল প্রবাদতুল্য। তিনি কখনো সহকর্মীদের বাদ দিয়ে কোনো খাবারও গ্রহণ করতেন না। তাঁর জীবন যাপন ছিল অত্যন্ত আড়ম্বরহীন। পিতৃ-মাতৃ উভয়কুল বড় জমিদার হওয়া সত্ত্বেও এবং দীর্ঘদিন দেশের অন্যতম শীর্ষ নেতৃত্ব থাকার পরও তাঁর কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না। তাঁর আত্মতাগ, সাহস আর জীবনসংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিত্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তার জীবন সংগ্রাম চর্চা করা জরুরি।
CPB pays tribute to Comrade Mani Singh ‘Only social revolutionaries can liberate the people’ ‘Any anti-liberation war bravado will not be tolerated’ - Ruhin Hossain Prince Ruhin Hossain Prince, General Secretary of the Communist Party of Bangladesh (CPB) and one of the leaders of the Left Democratic Alliance, said that Comrade Mani Singh dedicated his life to the dream of organizing a social revolution. This social revolution can liberate the people. CPB continues its struggle to complete this social revolution. Only through social revolution can a socialist society be established and a country free from democracy, non-communalism and exploitation and discrimination be built, ensuring the progress of the country. He said these things at a memorial meeting held today, Tuesday, December 31, 2024, at 8 am, after paying homage by laying wreaths at his memorial at the Postagola Crematorium in Dhaka, on the 34th death anniversary of Comrade Mani Singh, former president of CPB, advisor to the government-in-exile during the Liberation War, one of the founders of the communist movement in this country, and one of the pioneers of the movement for the liberation of the people of the country from exploitation, democracy, non-communalism and anti-dictatorship. After paying homage, the memorial meeting was addressed by CPB Central Committee General Secretary Janneta Comrade Ruhin Hossain Prince, Assistant General Secretary Comrade Mihir Ghosh, Assistant General Secretary of Bangladesh Krishak Samity Central Committee Zahid Hossain Khan, DSK Director and former student leader Shamsul Alam, CPB Dhaka Metropolitan South leader Saiful Islam Sameer, Sutrapur Thana Committee Government General Secretary Anwar Hossain, among others. The Central Committee of the Communist Party of Bangladesh (CPB), Sutrapur Thana Committee and various branches, Bangladesh Jubo Union, Bangladesh Chhatra Union, Comrade Moni Singha-Comrade Farhad Smriti Trust, Distressed Health Center and other organizations paid tribute to Comrade Moni Singha by laying wreaths. Ruhin Hossain Prince said, against the backdrop of 200 years of anti-British struggle, 24 years of struggle against Pakistani dictator, the people of this country had to take up arms in 1971 to achieve the country's independence by donating the blood of 3 million martyrs of the Liberation War. The Communist Party and Comrade Mani Singh played a major role in building this struggle, participating directly in the war during the Liberation War, and garnering support for the Liberation War at home and abroad. He further said that the 1972 Constitution was achieved through the Liberation War. The main basis of that Constitution was democracy, secularism, socialism and nationalism. Which was written against the backdrop of this long struggle. The countrymen accepted it. Which is more relevant now. There were also imperfections in that Constitution, and there are still some. In 1972 itself, the CPB pointed out those imperfections to the then government and asked for amendments. After that, various rules and undemocratic elements have been added to this Constitution through various amendments to the Constitution. Besides, this Constitution also needs to be improved in view of the needs of the people and the country in view of the time. But we are observing with anger that some are talking about throwing away this constitution and even writing a 'grave'. No one or any force that understands Bangladesh, the country's independence and the Liberation War can say this. Only those who are anti-liberation or anti-national can say these things. Any boasting against the Liberation War will not be tolerated. He said that the ruling class in power after the Liberation War could not make the true spirit of the Liberation War a democratic, discrimination-free, exploitation-free non-communal country. After that, through various movements and struggles, especially the mass uprising of 1990 and the most recent mass uprising in July-August of this year at the cost of thousands of lives, the dream of a democratic, authoritarian system and a discrimination-free Bangladesh has come before the countrymen. He said that for the past decade, various political parties, organizations and individuals in the country, including the CPB, have been struggling to end misrule. At that time, we were raising the voice, 'Remove misrule, change the system, form a principled left democratic alternative force rally'. Our party leaders and activists have also given their lives in these struggles, endured imprisonment and oppression. Today, various evil forces are trying to snatch this victory. New caste thieves are being seen in politics. They are trying to consolidate their power by creating another kind of reign of fear through flashy words. The Liberation War does not hesitate to strike at the history, tradition and culture. He called on the countrymen to stand against these evil forces, including the fallen dictatorship, hegemonic-imperialist evil forces. He said that the CPB is playing a responsible role in implementing the spirit of the Liberation War and the aspirations of 2024. He called on the conscientious and conscious people of the country to join this struggle. He called on the countrymen, including the working class, to join the rally at Suhrawardy Udyan in Dhaka on Friday, January 3, 2025. Other speakers said that Comrade Mani Singh joined the labor movement at the beginning of his political career. He was a favorite leader of the chakkal workers in Metia Buruj, Kolkata. He developed the peasant movement in the greater Mymensingh district. He was the architect of the Tonk movement and the Tebhaga movement. Under his leadership, the Tonk movement gained such popularity that in the end, the Pakistan government was forced to bow to the movement and the Tonk system was abolished. He was also the central figure in the huge Tebhaga movement that was organized in the Mymensingh region.
Mani Singh was born in Kolkata in 1900. His father Kali Kumar Singh was the son of a landlord in Purbadhala, Netrakona district, and his mother Susan was the daughter of the Durgapur royal family. Despite being born in a royal family, Mani Singh dedicated himself to the revolutionary change of society. He rebelled against the exploitation and rule of his own family. He organized the common people and built the peasant movement. Comrade Mani Singh came into contact with the revolutionaries while he was a school student in Kolkata. He got involved in the anti-British freedom struggle. He joined the secret practice group and took part in the armed struggle to expel the British. In 1921, a Hulia was issued against him. He was initiated into communist ideology in hiding. In 1925, he joined the Communist Party at the beginning of the communist movement in India.
He always said that there is no developed society without a collective and developed life. The meaning of patriotism is to ensure food, clothing, housing, medical care, education and the right to speak openly to all the people of the country.
Comrade Mani Singh was one of the founders of the East Pakistan Communist Party. The Communist Party was banned almost throughout the Pakistani rule. Communist leaders were either in prison or in hiding. The Communist Party and Mani Singh played a very prominent role in various peasant movements including the hunger strike of 1948, the language movement of 1952, Tonk, Nankar, Tebhaga and others. The role of the Left Communists under Mani Singh's leadership in the United Front elections of 1954 was effective and fruitful. The Communists under Mani Singh's leadership played a special role in the democratic movement that was carried out throughout the sixties against Ayub Khan's military rule. In hiding, Mani Singh kept the movement alive by giving instructions on various issues of the student movement. Through the Student Union, the Communist Party played an important role in the background of various struggles in the sixties and in organizing the mass uprising of 1969.
Comrade Mani Singh was arrested in hiding in 1967. As a result of the mass uprising of 1969, the Pakistani government was forced to release him along with other prisoners of war. But in March of that year, when Yahya's martial law was imposed, he was arrested again and thrown into prison. When the Liberation War began in 1971, the students of Rajshahi broke into the Rajshahi prison and freed him. After that, he dedicated himself to the Liberation War. Mani Singh and his colleagues played a special role in participating in the Liberation War by forming a joint guerrilla force of the NAP-Communist Party and the Student Union. Mani Singh and his party played a significant role in supporting the international communist movement, including the Soviet Union and the socialist world, in the Liberation War. He was one of the members of the Advisory Council of the Bangladesh Government in Exile.
As lively and pioneering as Comrade Mani Singh was in political struggles, his honesty and devotion in personal life were exemplary. His love for people was proverbial. He never took any food except from his colleagues. His life was very simple. Despite both his parents being big landlords and despite being one of the top leaders of the country for a long time, he did not have any personal property. His self-sacrifice, courage and life struggle will always be an inspiration for future generations. It is important to practice his life struggle today.
الحزب الشيوعي البنغلاديشي يشيد بالرفيق ماني سينغ
"الثوريون الاجتماعيون وحدهم قادرون على تحرير الشعب"
"لن يتم التسامح مع أي تظاهرة معادية للحرب التحريرية"
- روحين حسين برنس
قال روحين حسين برنس، الأمين العام للحزب الشيوعي البنغلاديشي وأحد زعماء التحالف الديمقراطي اليساري، إن الرفيق ماني سينغ كرس حياته لتحقيق حلم تنظيم ثورة اجتماعية. هذه الثورة الاجتماعية قادرة على تحرير الشعب. يواصل الحزب الشيوعي البنغلاديشي نضاله لإكمال هذه الثورة الاجتماعية. من خلال الثورة الاجتماعية فقط يمكن إنشاء مجتمع اشتراكي وبناء دولة خالية من الديمقراطية واللا طائفية والاستغلال والتمييز، مما يضمن تقدم البلاد.
وقال هذا في اجتماع تذكاري عقد اليوم الثلاثاء 31 ديسمبر 2024 الساعة الثامنة صباحًا، بعد تكريمه بوضع أكاليل الزهور على النصب التذكاري له في محرقة بوستاجولا في دكا، في الذكرى الرابعة والثلاثين لوفاة الرفيق ماني سينغ، الرئيس السابق للحزب الشيوعي البنغالي، ومستشار الحكومة في المنفى خلال حرب التحرير، وأحد مؤسسي الحركة الشيوعية في هذا البلد، وأحد رواد حركة تحرير شعب البلاد من الاستغلال والديمقراطية واللاطائفية ومناهضة الدكتاتورية.

بعد تقديم التكريم، ألقى الأمين العام للجنة المركزية للحزب الشيوعي البنغلاديشي جانيتا الرفيقة روحين حسين برنس، والأمين العام المساعد الرفيق ميهير غوش، والأمين العام المساعد للجنة المركزية لحزب كريشاك ساميتي في بنغلاديش زاهد حسين خان، ومدير حزب DSK والزعيم الطلابي السابق شمس العلم، وزعيم الحزب الشيوعي البنغلاديشي في جنوب دكا سيف الإسلام سمير، والأمين العام للحكومة في لجنة سوترابور تانا أنور حسين، وغيرهم كلمة في الاجتماع التذكاري.
وقد أشادت اللجنة المركزية للحزب الشيوعي البنغلاديشي ولجنة سوترابور تانا وفروع مختلفة واتحاد بنغلاديش جوبو واتحاد بنغلاديش تشاترا والرفيقة موني سينغها وصندوق الرفيق فرهاد سمريتي ومركز الصحة المنكوبة والمنظمات الأخرى بالرفيقة موني سينغها بوضع أكاليل الزهور.
وقال الأمير روحين حسين، على خلفية 200 عام من النضال ضد البريطانيين، و24 عامًا من النضال ضد الدكتاتور الباكستاني، كان على شعب هذا البلد أن يحمل السلاح في عام 1971 لتحقيق استقلال البلاد من خلال التبرع بدماء 3 ملايين شهيد في حرب التحرير. ولعب الحزب الشيوعي والرفيق ماني سينغ دورًا رئيسيًا في بناء هذا النضال، والمشاركة بشكل مباشر في الحرب أثناء حرب التحرير، وحشد الدعم لحرب التحرير في الداخل والخارج. وأضاف أن دستور عام 1972 تم تحقيقه من خلال حرب التحرير. وكان الأساس الرئيسي لذلك الدستور هو الديمقراطية والعلمانية والاشتراكية والقومية. وقد كتب على خلفية هذا النضال الطويل. وقد قبله المواطنون. وهو ما هو أكثر أهمية الآن. كانت هناك أيضًا عيوب في ذلك الدستور، ولا تزال هناك بعض العيوب. في عام 1972 نفسه، أشار الحزب الشيوعي الباكستاني إلى تلك العيوب للحكومة آنذاك وطلب التعديلات. وبعد ذلك، أضيفت إلى هذا الدستور قواعد وعناصر غير ديمقراطية مختلفة من خلال تعديلات مختلفة على الدستور. فضلاً عن ذلك، يحتاج هذا الدستور أيضاً إلى التحسين في ضوء احتياجات الشعب والبلاد في ضوء الوقت. ولكننا نلاحظ بغضب أن البعض يتحدثون عن التخلص من هذا الدستور وحتى كتابة "قبر". لا يمكن لأي شخص أو أي قوة تفهم بنغلاديش واستقلال البلاد وحرب التحرير أن تقول هذا. فقط أولئك المناهضون للتحرير أو المناهضون للوطن يمكنهم قول هذه الأشياء. لن يتم التسامح مع أي تباهي ضد حرب التحرير. وقال إن الطبقة الحاكمة في السلطة بعد حرب التحرير لم تتمكن من جعل الروح الحقيقية لحرب التحرير دولة ديمقراطية وخالية من التمييز وخالية من الاستغلال وغير طائفية. بعد ذلك، ومن خلال حركات ونضالات مختلفة، وخاصة الانتفاضة الجماهيرية في عام 1990 والانتفاضة الجماهيرية الأخيرة في يوليو وأغسطس من هذا العام على حساب الآلاف من الأرواح، أصبح حلم النظام الديمقراطي الاستبدادي وبنغلاديش الخالية من التمييز أمام مواطني البلاد. وقال إن الأحزاب السياسية والمنظمات والأفراد في البلاد، بما في ذلك الحزب الشيوعي البنغلاديشي، كانوا يكافحون على مدى العقد الماضي لإنهاء سوء الحكم. في ذلك الوقت، كنا نرفع الصوت، "أزل سوء الحكم، غيّر النظام، وشكل تجمعًا لقوة بديلة ديمقراطية يسارية مبدئية". كما ضحى زعماء حزبنا ونشطاءنا بحياتهم في هذه النضالات، وتحملوا السجن والقمع.

واليوم، تحاول قوى الشر المختلفة انتزاع هذا النصر. نرى لصوص الطبقات الجديدة في السياسة. إنهم يحاولون تعزيز سلطتهم من خلال خلق نوع آخر من حكم الخوف من خلال الكلمات البراقة. لا تتردد حرب التحرير في ضرب التاريخ والتقاليد والثقافة.

ودعا أبناء الوطن إلى الوقوف ضد هذه القوى الشريرة، بما في ذلك الدكتاتورية الساقطة، والهيمنة-القومية، والديمقراطية-القومية.
وُلِد ماني سينغ في كلكتا عام 1900. كان والده كالي كومار سينغ ابنًا لمالك أرض في بوربادالا، مقاطعة نتراكونا، وكانت والدته سوزان ابنة العائلة المالكة في دورجابور. وعلى الرغم من ولادته في عائلة ملكية، فقد كرّس ماني سينغ نفسه للتغيير الثوري للمجتمع. ثار ضد استغلال وحكم عائلته. ونظم عامة الناس وبنى حركة الفلاحين. وتواصل الرفيق ماني سينغ مع الثوار عندما كان طالبًا في مدرسة في كلكتا. وانخرط في النضال من أجل الحرية ضد البريطانيين. وانضم إلى مجموعة الممارسة السرية وشارك في النضال المسلح لطرد البريطانيين. وفي عام 1921، صدرت ضده مذكرة اعتقال. وبدأ في تبني الإيديولوجية الشيوعية وهو مختبئ. وفي عام 1925، انضم إلى الحزب الشيوعي في بداية الحركة الشيوعية في الهند. وكان يقول دائمًا إنه لا يوجد مجتمع متطور بدون حياة جماعية ومتطورة. إن معنى الوطنية هو ضمان الغذاء والملابس والسكن والرعاية الطبية والتعليم والحق في التحدث بصراحة لجميع سكان البلاد. كان الرفيق ماني سينغ أحد مؤسسي الحزب الشيوعي في شرق باكستان. وقد تم حظر الحزب الشيوعي تقريبًا طوال فترة الحكم الباكستاني. وكان القادة الشيوعيون إما في السجن أو مختبئين. ولعب الحزب الشيوعي وماني سينغ دورًا بارزًا للغاية في مختلف الحركات الفلاحية بما في ذلك الإضراب عن الطعام عام 1948 وحركة اللغة عام 1952 وتونك ونانكار وتيبهاجا وغيرها. وكان دور الشيوعيين اليساريين تحت قيادة ماني سينغ في انتخابات الجبهة المتحدة عام 1954 فعالاً ومثمرًا. ولعب الشيوعيون تحت قيادة ماني سينغ دورًا خاصًا في الحركة الديمقراطية التي جرت طوال الستينيات ضد الحكم العسكري لأيوب خان. وفي الاختباء، أبقى ماني سينغ الحركة حية من خلال إعطاء التعليمات بشأن مختلف قضايا الحركة الطلابية. من خلال اتحاد الطلاب، لعب الحزب الشيوعي دورًا مهمًا في خلفية النضالات المختلفة في الستينيات وفي تنظيم الانتفاضة الجماهيرية عام 1969. تم اعتقال الرفيق ماني سينغ مختبئًا في عام 1967. ونتيجة للانتفاضة الجماهيرية عام 1969، اضطرت الحكومة الباكستانية إلى إطلاق سراحه مع أسرى حرب آخرين. ولكن في مارس من ذلك العام، عندما تم فرض الأحكام العرفية على يحيى، تم اعتقاله مرة أخرى وألقي في السجن. عندما بدأت حرب التحرير في عام 1971، اقتحم طلاب راجشاهي سجن راجشاهي وأطلقوا سراحه. بعد ذلك، كرس نفسه لحرب التحرير. لعب ماني سينغ وزملاؤه دورًا خاصًا في المشاركة في حرب التحرير من خلال تشكيل قوة حرب عصابات مشتركة بين الحزب الشيوعي الوطني واتحاد الطلاب. لعب ماني سينغ وحزبه دورًا مهمًا في دعم الحركة الشيوعية الدولية، بما في ذلك الاتحاد السوفييتي والعالم الاشتراكي، في حرب التحرير. كان أحد أعضاء المجلس الاستشاري لحكومة بنغلاديش في المنفى. وبقدر ما كان الرفيق ماني سينغ نشطًا ورائدًا في النضالات السياسية، فقد كان صدقه وإخلاصه في حياته الشخصية نموذجيًا. وكان حبه للناس يضرب به المثل. لم يأخذ أي طعام إلا من زملائه. كانت حياته بسيطة للغاية. وعلى الرغم من أن والديه كانا من كبار ملاك الأراضي وعلى الرغم من كونه أحد كبار قادة البلاد لفترة طويلة، إلا أنه لم يكن لديه أي ممتلكات شخصية. ستظل تضحيته وشجاعته ونضاله في الحياة مصدر إلهام للأجيال القادمة. ومن المهم ممارسة نضاله في الحياة اليوم.




ليست هناك تعليقات:

إرسال تعليق

إعلان في أسفل التدوينة

إتصل بنا

نموذج الاتصال

الاسم

بريد إلكتروني *

رسالة *